শিরোনাম :
নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন সাধারণ মানুষের আস্তার প্রতীক নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক এলাকায় অসামাজিক কার্যকলাপের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ৫ জনের কারাদণ্ড। খায়রুল কবির খোকন এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত মাধবদী থানা পুলিশ কর্তৃক ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ ব্যবসায়ী তাহের গ্রেফতার। নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

মিয়ানমার থেকে আরও এলো ২০০ মেট্রিকটন পেঁয়াজ

Reporter Name / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার হতে আমদানি করা হয়েছে আরও ২০০ মেট্রিক টন পেঁয়াজ। এসব পেঁয়াজ একটি কার্গো জাহাজে করে আসে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পেঁয়াজ ভর্তি কার্গো জাহাজটি টেকনাফ স্থল বন্দরে এসে নোঙ্গর করে বলে জানিয়েছেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফে লিমিটেডের ম্যানেজার সৈয়দ মো. আনোয়ার হোসেন।

 

মেসার্স ফারুক ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। পেঁয়াজগুলো জাহাজ থেকে খালাস করার পর চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এর আগে গত বৃহস্পতিবার মেসার্স ফারুক ট্রেডার্সের মাধ্যমে প্রথম চালানে ৩৭৭ মেট্রিকটন পেঁয়াজ এসেছিল।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আব্দুল্লাহ আল মাসুম জানান, বিশাল একটি কার্গো জাহাজে করে পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের পণ্য স্থলবন্দরে পৌঁছেছে। জাহাজটিতে ৩৩ হাজার ব্যাগ পেঁয়াজ, শুঁটকি মাছ ,শুকনা সুপারি সহ বিভিন্ন পণ্য এসেছে। শুল্ক আদায় করে পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category