শিরোনাম :
মাধবদী থানা পুলিশ কর্তৃক ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ ব্যবসায়ী তাহের গ্রেফতার। নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায়

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মোস্তাফিজুর রহমান মোস্তাক –

নরসিংদীর পলাশ আপনার ঘোড়াশাল এলাকায়, ১৫ এপ্রিল ২০২৬ ইং , বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের একটি টিম এবং প্রায় ২০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে
যৌথ অভিযানে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,নাঈম হাসান শুভ।

তিতাস অফিসের তথ্যের ভিত্তিতে প্রথমে ঘোড়াশাল এলাকার মিয়াপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে দুপুরের পর একই ধারাবাহিকতায় টেকপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ ও অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ সকল অপরাধের প্রেক্ষিতে বাংলাদেশ তিতাস গ্যাস আইন, ২০১০ এর ধারা ১০ ও ১১ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে সর্বমোট ২,২৬,৫০০/- (দুই লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়াও, অভিযানের অংশ হিসেবে অবৈধ গ্যাস সংযোগসমূহ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়, যা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে প্রায় ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা বকেয়া বিল আদায় করা হয়, যা সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে।
অভিযান চলাকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণের মাঝে গ্যাসের সঠিক ব্যবহার, অবৈধ সংযোগের ক্ষতিকর দিক এবং আইনি পরিণতি সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, এধরনের অভিযান অব্যাহত থাকবে নরসিংদী জেলা জুড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category