শিরোনাম :
নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

কাউসার মিয়া / ৯৮ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

কাউছার মিয়াঃ
নরসিংদীর পলাশে ৪ এপ্রিল ২০২৬ পলাশ থানা পুলিশ এক সফল অভিযানে চরসিন্দুর ইউনিয়নের খানেপুর গ্রাম থেকে দুই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো খানেপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে রাজিব শেখ এবং খোরশেদ মিয়ার ছেলে রকি।

পুলিশ সূত্রে জানা যায়, রাজিব শেখ ও রকি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের মাদক কারবারে এলাকার যুবসমাজ বিপথে যাচ্ছিল বলে অভিযোগ ছিল স্থানীয়দের। গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “গ্রেফতারকৃত এই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে ১২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসী পুলিশের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন, এই গ্রেফতারের ফলে এলাকায় মাদক চোরাচালান কিছুটা হলেও কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category