শিরোনাম :
নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন সাধারণ মানুষের আস্তার প্রতীক নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক এলাকায় অসামাজিক কার্যকলাপের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ৫ জনের কারাদণ্ড। খায়রুল কবির খোকন এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত মাধবদী থানা পুলিশ কর্তৃক ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ ব্যবসায়ী তাহের গ্রেফতার। নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন সাধারণ মানুষের আস্তার প্রতীক

মোস্তাফিজুর রহমান মোস্তাক / ১২ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

 

মোস্তাফিজুর রহমান মোস্তাক
নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা পুটিয়া ইউনিয়ন এর নিরীহ,অসহায় ও সাধারণ মানুষকে নি:স্বার্থ সেবা দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃস্টান্ত হিসেবে পরিচিতি লাভ করেছেন । প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কেবল অফিস কেন্দ্রিক কাজেই সীমাবদ্ধ থাকেননি । পুটিয়া ইউনিয়ন এর প্রতিটি গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের সমস্যার কথা শোনেন এবং সমাধান দিয়ে থাকেন নিরলস ভাবে।
প্রশাসনিক দায়িত্ব পালন ও সেবা নিতে আসা মানুষের সাথে সহজ সরল আচরণ এবং দ্রুত সেবা প্রদানের মানসিকতা নিয়ে এলাকার মানুষের মন জয় করে নিয়েছেন।এবং উন্নয়ন মূলক কর্মকাণ্ডে তিনি রেখেছেন বিশেষ অবদান। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারির মধ্যে তদারকি করছেন তিনি,পুটিয়া ইউনিয়ন এর সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে হয়ে উঠেছেন প্রশংসার দাবিদার । পুটিয়া ইউনিয়ন বাসীদের মতে, তার এই দায়িত্ব পালন ও সেবা দানে মানবিক সচিব হিসেবে পুটিয়া ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের মনে আস্থা
অর্জন ও সেবা দানকারী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। সচিব আলতাফ হোসেন এই প্রতিবেদককে জানান, আমার লক্ষ্য সকলের সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমে পুটিয়া ইউনিয়ন পরিষদকে নরসিংদী জেলার মধ্যে একটি অত্যাধুনিক মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলা । সেই স্বপ্ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সচিব আলতাফ হোসেন বলেন,সেবাই আমার কর্ম,নিরীহ ও অসহায় সাধারণ মানুষের সেবার মধ্যে বাকি জীবন কাটাতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category