শিরোনাম :
নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Mostak Ahmed / ১৩ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

 

মোস্তাফিজুর রহমান মোস্তাক

নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ শাফি উদ্দিন ওরফে সাফি (৫৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি মাধবদী থানার ভগীরথপুর গ্রামের মৃতঃ আব্দুল ওয়াহেদ এর ছেলে। তার বিরুদ্ধে ইতিপূর্বে ১০টি মাদক মামলা রয়েছে।

​গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ-এর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ এরশাদ উল্ল্যাহর নেতৃত্বে সাব ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুস সালাম, এসআই শেখ মোঃ জসিম উদ্দিন ও সংগীয় ফোর্সের উদ্যোগে ১২ই এপ্রিল ২০২৬ খ্রিঃ রাত ২১:৪০ ঘটিকায় নরসিংদী জেলার মাধবদী থানাধীন ভগীরথপুর এলাকায় অভিযান চালিয়ে আসামীকে হাতে-নাতে গ্রেফতার করেন। তল্লাশিকালে তার হেফাজত থেকে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

​মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category