শিরোনাম :
নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন সাধারণ মানুষের আস্তার প্রতীক নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক এলাকায় অসামাজিক কার্যকলাপের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ৫ জনের কারাদণ্ড। খায়রুল কবির খোকন এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত মাধবদী থানা পুলিশ কর্তৃক ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ ব্যবসায়ী তাহের গ্রেফতার। নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক এলাকায় অসামাজিক কার্যকলাপের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ৫ জনের কারাদণ্ড।

মোস্তাফিজুর রহমান মোস্তাক / ১৭ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মোস্তাফিজুর রহমান মোস্তাক

২৫ এপ্রিল শনিবার ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ৩টায় নরসিংদীর নাগরিয়াকান্দি পার্ক এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে অসামাজিক কার্যকলাপের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে প্রকাশ্য স্থানে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ২৯৪ অনুযায়ী ৫ জন ব্যক্তিকে প্রত্যেককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— জজ মিয়া (৪২), ঈমান হোসেন (২২), ইকবাল (৩০), সাগর (২০) ও তানভীর (১৯)।

অভিযানকালে সংশ্লিষ্ট নারীদের অপ্রাপ্তবয়স্ক ও সামাজিক বিবেচনায় সতর্ক করে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক শালীনতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category