মোস্তাক আহমেদ –
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার দৃঢ় প্রত্যয়ে ইসরাত জাহান কেয়া ৭ই এপ্রিল নরসিংদী জেলার ২২তম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
নতুন এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বিশেষ করে নরসিংদী জেলার প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সেবা পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর। সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনসাধারণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনের মাধ্যমে একটি মানবিক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
তাঁর নেতৃত্বে নরসিংদী জেলা উন্নয়ন, অগ্রগতি ও সেবার ক্ষেত্রে নতুন এক দিগন্তের সূচনা করবে—এমন প্রত্যাশা করছে জেলার সর্বস্তরের মানুষ।