মোস্তাফিজুর রহমান মোস্তাক
-খায়রুল কবির খোকন এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত
নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি ও নরসিংদীর জনপ্রিয় নেতা এবং নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকন’ কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ অনুযায়ী মাননীয় স্পিকারের মনোনয়নে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ মনোনয়নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ২৪ মার্চ ২০১৬ তারিখের একটি পত্রের প্রেক্ষিতে দেওয়া হয়েছে।
খাইরুল কবির খোকন দীর্ঘদিন ধরে নরসিংদীর রাজনীতি ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নির্বাচিত জিএস ছিলেন এবং ১৯৯০-এর সফল ছাত্র গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার এই মনোনয়ন নরসিংদীসহ স্থানীয় নেতাকর্মীরা খুশি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী এই গুরুত্বপূর্ণ ফোরামে তার অংশগ্রহণ উচ্চশিক্ষার উন্নয়ন এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া একই প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে আরও মনোনীত হয়েছেন— মোঃ আমানউল্লাহ আমান,এ.কে.এম. ফজলুল হক মিলন, মোঃ কামরুজ্জামান,মোঃ আমিরুল ইসলাম খান।