শিরোনাম :
নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকতা, উপস্থাপনা ও অভিনয়ে সমান পারদর্শী রাজিবুল হক রনি নিজস্ব প্রতিবেদক নরসিংদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত।
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া ।

মোস্তাফিজুর রহমান মোস্তাক / ১১ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

মোস্তাক আহমেদ –

রবিবার ৫ এপ্রিল সকালে নরসিংদী জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৬ইং নরসিংদী সদর উপজেলা মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু। সভায় নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলপ্তি ঘোষণা করা হয়। পরে ক্লাবের উপস্থিত ৮৪ সদস্যের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে ২০২৬-২০২৮ইং দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটি কর্মর্তারা হলেন- সভাপতি এম.এ আউয়াল দি নিউ নেশন, সিনিয়র সহসভাপতি মো: শফিকুল ইসলাম মতি গ্লোবাল টিভি, সহসভাপতি মো: রফিকুল ইসলাম আনন্দ টিভি, সহসভাপতি আশিকুর রহমান দৈনিক বাংলা বাজার পত্রিকা, সাধারণ সম্পাদক এ এইচ ভূইয়া সজল এসএ টিভি, যুগ্ন সাধারণ সম্পাদক মো: তৌহিদুর রহমান মিঠুন মাই টিভি, কোষাধ্যক্ষ মো: মাইনউদ্দিন সরকার টাইমস অব বাংলাদেশ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিমা খানম ডেইলি ট্রাইব্যুনাল, সাংগঠনিক সম্পাদক হৃদয় এস সরকার চ্যানেল নাইন, দপ্তর সম্পাদক শান্ত বণিক দৈনিক নরসিংদীর নবকন্ঠ, প্রচার সম্পাদক মো: কবির হোসেন নরসিংদীর খাস খবর এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন- এবিএম আজরাফ টিপু সাপ্তাহিক আজকের চেতনা, সালমা সুলতানা দৈনিক বাংলা, মো: আশাদউল্লাহ মনা দৈনিক সমকাল, নূরে আলম রনি আরটিভি, মো: আল-আমিন মাছরাঙ্গা টিভি, মো: খাদেমুল ইসলাম রূপালি বাংলাদেশ, মো: ফরিদ উজ জামান দৈনিক ঢাকার ডাক, মো: মাহবুব হোসেন দৈনিক নিখাঁদ খবর, আফরোজা সুলতানা বিজয় টিভি, সানজিদা আক্তার রুমা দৈনিক মানবকন্ঠ। এবং সাধারণ সদস্য সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category