শিরোনাম :
নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন সাধারণ মানুষের আস্তার প্রতীক নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক এলাকায় অসামাজিক কার্যকলাপের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ৫ জনের কারাদণ্ড। খায়রুল কবির খোকন এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত মাধবদী থানা পুলিশ কর্তৃক ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ ব্যবসায়ী তাহের গ্রেফতার। নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার।

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক –
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর মদিনা গ্রামের ও জাঙ্গাইলা এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণের অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আটকৃতদের ও উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যসমূহ শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৩ টার দিকে লেঃ কর্ণেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন) এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, কারারচর এলাকার মোঃ মিজান মিয়ার ছেলে জুট ব্যবসায়ী জামাল উদ্দিন খোকা (৭০), জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা (২৪), জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭), আওয়ালের স্ত্রী শামসু নাহার (৫০), মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২), ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।

উদ্ধারকৃত মালামাল – ১ টি আগ্নেয়াস্ত্র (সাথে ২টি কার্তুজ), ৩টি পিস্তলের ম্যাগাজিন, ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫,৪০,১০০ টাকা, মোবাইল ১৭ টি (১৩টি স্মার্টফোন, ৪টি বাটন), ২টি সামুরাই, ৬টি ফেন্সিডিল, ৯টি বিদেশি মদের বোতল, ২টি নকল পিস্তল, ২টি রাম দা ও ১টি ল্যাপটপ।
লেঃ কর্ণেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন) এর নেতৃত্বে এই অভিযান অব্যাহত আছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category