শিরোনাম :
শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকতা, উপস্থাপনা ও অভিনয়ে সমান পারদর্শী রাজিবুল হক রনি নিজস্ব প্রতিবেদক নরসিংদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত। এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নরসিংদীর শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন, আসাদ সভাপতি, মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত নরসিংদী ১সদর আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল। সাংবাদিকদের সাথে মতবিনিময়।
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোস্তাফিজুর রহমান মোস্তাক / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

অনলাইন রিপোর্ট-

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর আবারও সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পর দীর্ঘ ২০ বছর পর দলটি নতুন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল।

নতুন সরকারের মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং তিনজন টেকনোক্র্যাট সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। এবারের মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নতুন মুখ স্থান পেয়েছেন, যাদের অনেকেই আগে কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেননি।

মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ১৭ জন এবং ২৪ জন প্রতিমন্ত্রীর সবাই নতুন মুখ। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন।

শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউসহ আশপাশ এলাকায় বিপুল জনসমাগম দেখা যায়। বিভিন্ন জেলা থেকে আগত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠান উপভোগ করতে সেখানে জড়ো হন। অনুষ্ঠানের জন্য বড় পর্দা ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয় এবং সাংস্কৃতিক আয়োজনও অনুষ্ঠিত হয়।

নতুন সরকারের কাছে দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশা-আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category