শিরোনাম :
নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিবপুরে স্ত্রীকে হত্যা করে স্বামী তারেক পালাতক।

মোস্তাফিজুর রহমান মোস্তাক / ১৫৬ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক মুস্তাফিজুর রহমান:

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী খাদিজাকে এলোপাতাড়ি আঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ১৩ এপ্রিল শিবপুর মডেল থানার পুলিশ ঘাতক স্বামীর বসত ঘর হতে খাদিজার মরদেহ উদ্ধার করেন । প্রাথমিক সূত্রে জানা যায় গেল শনিবার দিবাগত রাতে স্ত্রী খাদিজা আক্তার (৩৫) কে এলোপাথাড়ি আঘাত ও গলাটিপে হত্যার পর স্বামী তা‌রেক মিয়া (৪০) পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রবিবার সকা‌লে কোন সাড়া শব্দ না পেয়ে বা‌ড়ির লোকজন ঘরের দরজা ভে‌ঙ্গে ভেতরে ঢুকে খাদিজার মর‌দেহ দেখ‌তে পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ কে খবর দেয়া হলে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রেন এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল ম‌র্গে পাঠান। নিহতের গলা ও মুখে এবং গালে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। কয়েক মাস যাবত স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে স্বামী তারেক জড়িত থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো এবং খাদিজা একাধিকবার তার পিতার বাড়িতে চলে যায় , এ ব্যাপারে একাধিকবার সালিশ দরবার হয়েছে ,স্বামী তারেক বিভিন্ন লোকজনের সুপারিশ নিয়ে খাদিজার বাপের বাড়ি থেকে পুনরায় সংসার করার অঙ্গীকারবদ্ধ হয়ে স্বামী তারেক এর নিজ বাড়িতে নিয়ে আসে । দুই এক দিন ভালো ভাবে চললেও পুনরায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের সংসারে অশান্তি নেমে আসে । ভরতেরকান্দি গ্রামের নোয়াব আলীর ছেলে তারেক মিয়ার নামে ডাকাতি সহ একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় স্বামী তারেক ও স্ত্রী খাদিজার সাথে পুনরায় পারিবারিক কলহের জেরে শনিবার রা‌তের কোন এক সময় স্বামী তারেক স্ত্রী খাদিজাকে বিভিন্ন আঘাত ও গলা‌টি‌পে হত্যা করে মরদেহ ঘরের ভেতর রে‌খে বাইরে থেকে দরজা লা‌গি‌য়ে ঘাতক স্বামী তারেক পা‌লি‌য়ে যায় । শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আফজাল হোসাইন বলেন, এ ব্যাপারে নিহতের ভাই আওলাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন যার মামলার নং ১৬/৪/২৫ ইং আমরা সঠিক তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category