শিরোনাম :
নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র

Mostak ahmed / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

 

মোস্তাফিজুর রহমান মোস্তাক –

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ খ্রী: কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় সাংবাদিক নির্যাতনের অভিযোগে সমালোচিত কর্মকর্তা ফয়সল আহমেদ নূর-কে পদোন্নতি দিয়ে সিলেট বিভাগে বদলির প্রজ্ঞাপন জারির ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেখা যায় তিনি কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্বরত ছিলেন। ২ এপ্রিল মন্ত্রণালয় থেকে জারীকৃত প্রজ্ঞাপনে তাকে সিনিয়র সহকারী কমিশনার পদে সিলেটে পদায়ন করা হয়েছে, যা গভীর উদ্বেগের। সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের গুরুত্বসহকারে দেখার অনুরোধ করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন বলেন, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কোনো দৃশ্যমান তদন্ত বা জবাবদিহিতা ছাড়াই তাকে পদোন্নতি প্রদান কার্যত অপরাধকে উৎসাহিত করার শামিল। এটি শুধু সাংবাদিক সমাজের জন্যই নয়, রাষ্ট্রের ন্যায়বিচার ও সুশাসনের জন্যও একটি নেতিবাচক বার্তা বহন করে।

বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানি যদি যথাযথভাবে বিচার না পায়, তবে তা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। অভিযুক্তদের পুরস্কৃত করা হলে ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম অবিলম্বে উক্ত ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছে। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হচ্ছে।

এছাড়া ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফরমান হোসেন এ আদেশ জারি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category