নিজস্ব প্রতিবেদক-
নরসিংদী পৌরসভার উত্তর নাগরিয়াকান্দি ‘ব্রাহ্মণপাড়া’ এলাকার বাসিন্দা ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ফখরুল ইসলামের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে তার রুহের মাগফিরাত কামনায় কুলখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুমা গত ২৮ মার্চ ২০২৬, শনিবার রাত ৮টায় ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অদ্য শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) ব্রাহ্মণপাড়ায় আয়োজিত কুলখানি অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন, প্রায় ৫ শতাধিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি, নরসিংদী পৌরসভার মেয়র প্রত্যাশী, ভিপি ‘খবিরুল ইসলাম বাবুল’, মোঃ কামাল হোসেন, নরসিংদী জেলা তাঁতী দলের সভাপতি, মোঃ আমজাদ হোসেন, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাপ্তাহিক নরসিংদীর সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নুরুজ্জামান পিটু , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নরসিংদী জেলা শাখার সভাপতি এবং সাপ্তাহিক নরসিংদীর সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,
এছাড়াও সাংবাদিক শেখ জাহাঙ্গীর আলম রনি, মশাল পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি ও নূর মোহাম্মদ (নুরু)সহ উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।