শিরোনাম :
মাধবদী থানা পুলিশ কর্তৃক ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ ব্যবসায়ী তাহের গ্রেফতার। নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১।
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

মোস্তাফিজুর রহমান মোস্তাক / ৫৫ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযানে নরসিংদী পৌর শহর এলাকার শীর্ষ সন্ত্রাসী শাকিল মিয়া ওরফে ‘বড়ি শাকিল’ এবং সাজ্জাদ হোসেন নামে দুই দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা ও শহর ফারি পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এর  দিকনির্দেশনায় নরসিংদী মডেল থানা ও শহর ফাঁড়ি এসআই কামরুজ্জামান এর নেতৃত্বে দুজন শীর্ষ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত এই দুই আসামীর বিরুদ্ধে অস্ত্র, খুন, মাদক ও অপহরণসহ ডজনখানেকেরও বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পুলিশের নজরদারিতে ছিল।
নরসিংদী মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের চৌয়ালা এলাকায় অভিযান পরিচালনা করে সাজ্জাদ হোসেনকে (২১) গ্রেফতার করে। সে ওই এলাকার মনির হোসেনের ছেলে। পুলিশের তথ্যমতে, সাজ্জাদের বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণ ও মাদক সংক্রান্ত মোট ১৩টি মামলা রয়েছে।
তাকে নরসিংদী মডেল থানার মামলা নং-৩৯(১২)২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড মূলে গ্রেফতার দেখিয়ে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে অপর এক অভিযানে সাটিরপাড়া (বকুলতলা) এলাকা থেকে ১৫টি মামলার আসামী শাকিল মিয়া ওরফে বড়ি শাকিলকে (৩০) গ্রেফতার করা হয়েছে। সে মৃত আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, শাকিলকে একটি মামলার ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শহরকে অপরাধমুক্ত রাখতে এই ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। চিহ্নিত অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই গ্রেফতারের ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে বলে আশা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category