শিরোনাম :
নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

অজ্ঞাত ব্যক্তির লাশ সনাক্ত করলেন পিবিআই নরসিংদী।

Mostak ahmed / ২২২ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

 

মোস্তাক আহমেদ –
১০ নভেম্বর রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার পিবিআই মোঃ এনায়েত হোসেন মান্নান তথ্যটি নিশ্চিত করেন। নিহত ব্যক্তি কিশোরগঞ্জের কুলিয়াররচর থানার গোবরিয়া গ্রামের আব্দুল হাশিম মিয়ার ছেলে মোঃ উজ্জ্বল মিয়া (৪১)। সে একজন অটোরিকশা চালক।
পিবিআই সূত্রে জানা যায়, সদর উপজেলার মাধবদী থানাধীন মহিষাশুড়া ও শীলমান্দি এলাকা সংলগ্ন নরসিংদী-মদনগঞ্জ রোডের ৫নং ব্রিজের সামনে অজ্ঞাতনামা একব্যক্তির লাশ পাওয়া যায়।বিষয়টি পিবিআইয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান’ এর দৃষ্টি গোচর হলে তাঁর নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আবুল খায়ের, উপপরিদর্শক আবু জাফর, আশরাফ আলী, সহকারী পরিদর্শক হিমাংশু কুমার রায় সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় অল্পসময়ের মধ্যে অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম হন। পুলিশ জানায় উদ্ধার হওয়া লাশের শরীরে ধারালো ছুরার একাধিক আঘাত রয়েছে।
ধারণা করা হয়েছে নিহত ব্যক্তি একজন অটোরিকশা চালক। তাকে মেরে অজ্ঞাত ব্যক্তিরা তার অটো রিক্সা ছিনতাই করে নিয়ে যায়।পরে নিহতের পরিবারকে অবহিত করেন পুলিশ । এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category