শিরোনাম :
একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকতা, উপস্থাপনা ও অভিনয়ে সমান পারদর্শী রাজিবুল হক রনি নিজস্ব প্রতিবেদক নরসিংদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত। এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নরসিংদীর শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন, আসাদ সভাপতি, মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত নরসিংদী ১সদর আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল। সাংবাদিকদের সাথে মতবিনিময়। নরসিংদীর পলাশে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিবপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিক্ষক সহ ৬ জন নিহত

আজমল / ১৯০ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

আজমল ভুঁইয়া

নরসিংদীর শিবপুরে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৬ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে অপর একটি গাড়ীকে পাশ কাটানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।নিহতরা হলেন মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চকবগাদী গ্রামের সমির উদ্দিনের মেয়ে মারুফা (২৩), রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের দানিছ মিয়ার ছেলে ফারুক মিয়া (৫৫), তার স্ত্রী নয়নতারা (৫০),
শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০), সাতপাড়া গ্রামের রহির ছেলে সিএনজি চালক শাহিন (৩৫) ও রায়পুরার মির্জারচর এলাকার মোস্তফা (৪৮)। এদের মধ্যে নিহত আবু বকর ছিদ্দিক নরসিংদী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। মারুফা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অনার্সের শিক্ষার্থী। ফারুক ও নয়নতারা মারুফার হবু শশুর শাশুড়ী বলে জানান মারুফার ভাই শাহজাহান।
পুলিশ ও স্থানীয়রা জানান, মনোহরদী উপজেলা হতে ২ নারীসহ ৫ জন যাত্রী নিয়ে শিবপুরের ইটাখোলার দিকে যাচিছল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে বেপরোয়া গতিতে আসা মনোহরদীগামী সিমেন্টবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের নীচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও ২ নারীসহ ৬ জন। খবর পেয়ে
শিবপুর মডেল থানার পুলিশ, শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাপাপড়া অটোরিকশার ভেতরে থাকা চালকসহ ৬ যাত্রীর মরদেহ উদ্ধার করেন। অটোরিকশাটি অপর একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় বেপরোয়া গতিতে আসা ট্রাকের নীচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন বলেন দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ। পরে  ট্রাক চালককে।ও আটক করা হয়েছে । মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category