শিরোনাম :
একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকতা, উপস্থাপনা ও অভিনয়ে সমান পারদর্শী রাজিবুল হক রনি নিজস্ব প্রতিবেদক নরসিংদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত। এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নরসিংদীর শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন, আসাদ সভাপতি, মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত নরসিংদী ১সদর আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল। সাংবাদিকদের সাথে মতবিনিময়। নরসিংদীর পলাশে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

যাত্রাবাড়ীর থানার সাবেক ওসি মাজহারের স্ত্রীর ফ্ল্যাট জব্দের নির্দেশ

মারিয় / ১৫৪ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

 

স্টাফ রিপোর্টার-

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের বড় মগবাজার এলাকার একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ফ্ল্যাট সংশ্লিষ্ট ভবনে লায়লা খানের মালিকানাধীন দুটি গাড়ি পার্কিংয়ের জায়গাও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

সাংবাদিক আশরাফুল হাসান টুটুল কে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।

দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ এই ফ্ল্যাট গাড়ি পার্কিংয়ের জায়গা ক্রোকের আবেদন করেন। আবেদন সূত্রে জানা যায়, ২ হাজার ৭৫ বর্গফুট আয়তনের এ ফ্ল্যাটটির দলিলমূল্য ৮০ লাখ ৪৫ হাজার টাকা।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে আটক করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category