শিরোনাম :
একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকতা, উপস্থাপনা ও অভিনয়ে সমান পারদর্শী রাজিবুল হক রনি নিজস্ব প্রতিবেদক নরসিংদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত। এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নরসিংদীর শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন, আসাদ সভাপতি, মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত নরসিংদী ১সদর আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল। সাংবাদিকদের সাথে মতবিনিময়। নরসিংদীর পলাশে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

মাধবদী স্কুল সুপার মার্কেটের আহ্বায়ক কমিটির সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১০ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মাধবদী স্কুল সুপার মার্কেটের আহ্বায়ক কমিটির সাথে মার্কেটের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর বেলা ১১টায় মার্কেটের অফিস কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী স্কুল সুপার মার্কেটের উপ কমিটির আহ্বায়ক,
মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির বিদুৎশাহী সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ শেখ ফরিদ, অভিভাবক সদস্য মোঃ মোশাররফ হোসেন, শিক্ষক প্রতিনিধি তোফায়েল আহমেদ লিটন, মোঃ ইব্রাহিম মিয়া, মার্কেটের ব্যবসায়ী ও সেচ্ছাসেবকদল নেতা মোঃ নাসির উদ্দিন (ভিপি নাসির), ব্যবসায়ী ও জামায়াত নেতা মোঃ ইসমাইল প্রমূখ। সভায় ব্যবসায়ীদের মধ্য থেকে মার্কেটের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা বর্তমান আহ্বায়ক কমিটির কাছে উপস্থাপন করলে আহ্বায়ক কমিটি সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। সভা শেষে ব্যবসায়ীরা নতুন আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। উল্লেখযোগ্য যে মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভায় বিদ্যালয়ের সভাপতি, স্থানীয় সরকার উপ পরিচালক(উপ সচিব) মৌসুমী সরকার রাখী মাধবদী সতি প্রসন্ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির বিদুৎশাহী সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক ও বাকি সদস্যদের সদস্য করে মাধবদী স্কুল সুপার মার্কেট পরিচালনার জন্য একটি উপ কমিটি গঠন করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category