শিরোনাম :
মাধবদী থানা পুলিশ কর্তৃক ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ ব্যবসায়ী তাহের গ্রেফতার। নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

পাওনা টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

Reporter Name / ২৫২ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

 

স্টাফ রিপোর্টার :-

নরসিংদীতে পাওনা টাকা চাওয়ায় অহিদুল (৩২) নামে এক কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২০ অক্টোবর) সকালে শহরে বিলাসদীর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অহিদুল পেশায় একজন কাঠমিস্ত্রি। তার স্থানীয় বাড়ি মাদারীপুর জেলায়। কাজের সুবাদে সে শহরতলী হাজীপুরে একটি ভাড়া করা বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় অহিদুলকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে চলে যায় দুর্বৃত্তরা। পরে সকাল ১০টায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অহিদুলের ভাগ্নে মনসুর আহম্মেদ জানান, নিহত অহিদুল হাজিপুর এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ করতেন। মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির কাছে টাকা পেতেন তিনি। সেই টাকা চাইতে গেলে তাকে পিটিয়ে হত্যা করেন দূর্বৃত্তরা।
জেলা হাসপাতালের চিকিৎসক নুর মোহাম্মদ রাকিব বলেন, অহিদুলকে আহত অবস্থায় সকাল ৯টায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার শরীরে আঘাতের মতো চিহ্ন দেখা গেছে। তাকে তাৎক্ষণিক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরে সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। নরসিংদী সদর মডেল থানার ওসি এমদাদুল হক জানান, ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category