শিরোনাম :
একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকতা, উপস্থাপনা ও অভিনয়ে সমান পারদর্শী রাজিবুল হক রনি নিজস্ব প্রতিবেদক নরসিংদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত। এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নরসিংদীর শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন, আসাদ সভাপতি, মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত নরসিংদী ১সদর আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল। সাংবাদিকদের সাথে মতবিনিময়। নরসিংদীর পলাশে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name / ১৫৪ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার-

নরসিংদী প্রেসক্লাবের বয়োজেষ্ঠ্য সদস্য সাবেক আহবায়ক, বাসসে’র নরসিংদী জেলা প্রতিনিধি প্রয়াত মো: আবু তাহের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ মাগরিব নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজুর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ বাকি বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হলদর দাস, নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্ট ও আজকের পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, জেলা প্রশাসক বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

নরসিংদীর প্রবীণ এই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএম এম এস এফ নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক,রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো, মনিরুজ্জামান সহসভাপতি টুটুল শিকদার , জাতীয় সাংবাদিক সংস্থা বশির আহমেদ মোল্লা, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, মাই টিভির জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান মিঠুন প্রমূখ।

এ সময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলাম, সিনিয়র সদস্য এড. সারোয়ার হোসেন খান,  তন্ময় সাহা, সাব্বির হোসেন, ইয়াসিন মিয়া, ঈদুল ফিতর,  আবু বক্কর সিদ্দিক, সৈয়দ ইমরান হোসেন, আমিনুর রহমান সাদী প্রমুখ।

আলোচনা শেষে দোয়া প্রয়াত সাংবাদিক মোঃ আবু তাহেরের আত্মার মাগফিরাত  কামনা ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায়  করা হয় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category