শিরোনাম :
নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী লিমন বিদেশি পিস্তল সহ গ্রেফতার ।

Mostak ahmed / ২৯২ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মোস্তাক আহমেদ,:
নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি কে আটক করা হয়েছে। গ্রেফতারিতৃত আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

শনিবার (২ নভেম্বর) বিকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক তথ্যটি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে লিমন (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, সে নরসিংদী মডেল থানার একটি হত্যা মামলার পলাতক আসামী। সে পলাতক অবস্থায় নরসিংদী সহ আশপাশ এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াতো। বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (বিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শুক্রবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের দত্তপাড়া (লঞ্চ ঘাট) এলাকায় অভিযান চালিয়ে লিমনকে গ্রেফতার করতে সক্ষম হোন। প্রাথমিক জিজ্ঞেসাবাদে লিমন তার ব্যবহৃত অস্ত্রের কথা স্বীকার করেন। পরে তার তথ্য ও দেখানো মতে শহরের দক্ষিন সাটিরপাড়ার জাঙ্গালিয়া এলাকার মগার বাড়ি হতে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন পুলিশ।

আরও জানা যায়, আটকৃত লিমন একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে নরসিংদীসহ আশপাশের থনায় হত্যা সহ ৭ (সাত) টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করেন । পরে পুলিশী প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category