শিরোনাম :
মাধবদী থানা পুলিশ কর্তৃক ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ ব্যবসায়ী তাহের গ্রেফতার। নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

গাইবান্ধায় টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি

Reporter Name / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরির অভিযোগ উঠেছে।

৭ নভেম্বর, বৃহস্পতিবার ভোরে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়।

গাইবান্ধা বাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটি বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। ভোরে কে বা কারা বাসটি চুরি করে নিয়ে যায়।

বাসটি চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। চুরি হওয়া বাসটি উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় সকল কাজ দ্রুত করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category