মোস্তাফিজুর রহমান মোস্তাক –
নরসিংদীর মাধবদী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ মোঃ আবু তাহের (২৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব ওমর কাইউম ও এসআই ইউসুফ আহমেদসহ পুলিশের একটি চৌকস টিম গত ১৮ এপ্রিল শনিবার রাত ৯ঘটিকা সময় মাধবদী থানার আখালিয়া দক্ষিণপাড়া এলাকার রুস্তম আলীর বসত ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাহার তথ্য মতে ৪৭০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আবু তাহের পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের ফজলুল হক ফজলের ছেলে। গ্রেপ্তারকৃত আবু তাহের পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো দুইজন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করেছেন তারা হলো জামাল হোসেন এবং নূর মোহাম্মদ বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় এস আই ইউসুফ বাদী হয়ে মামলা প্রক্রিয়া কার্যক্রম চলমান রয়েছে।