শিরোনাম :
নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

নরসিংদীর আদালত ভবনে দূর্বৃত্তদের হামলায়  যুবদল নেতা  গুরুত্বর আহত।

sabina ahmed / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি
আজ বৃহস্পতিবার ২০ নভেম্বর নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গনে এক যুবদল  নেতাকে রক্তাক্ত যখন করে  দুর্বৃত্তরা।

আজ বেলা দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। আহত সিয়াম (২৮) পলাশ থানা এলাকার ইমরান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়,কোর্টের গারদখানা ও সিডি রুমের পাশে বারান্দায় পুলিশ এর পাশাপাশি বিচারপ্রার্থীরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় কয়েকজন যুবক হঠাৎ করেই বারান্দায় দাঁড়ানো সিয়াম নামে ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালায়। চোখের পলকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। হামলার পরই হামলা কারীরা দৌড়ে ৩ নং গেইট দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর  হাসপাতালে নেওয়া হয়।এবিষয়ে জানতে চাইলে কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম বলেন,আহত সিয়ামের সাথে পূর্বে শত্রুতার জের ধরে কোর্ট ভবনে সিয়াম এর ওপর দূর্বৃত্তরা লাঠি দিয়ে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। সিসি ফুটেজ ও আহত সিয়াম এর বক্তব্য অনুযায়ী আসামীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন,সিয়াম একটি মামলায় কোর্টে হাজিরা দিতে এসেছিলেন। এ ঘটনার পর আদালত ভবনের ভেতরে উপস্থিত আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।আদালতে আসা বিচারপ্রার্থীরা বলেন ,আদালত এর ভেতরে এবং পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলা নিরাপত্তা নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category