শিরোনাম :
নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

নরসিংদীর দুই চেয়ারম্যান  গ্রুপের সংঘর্ষে নিহত ৩ আহত ৩০

মোস্তাফিজুর রহমান / ১৭৬ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

 

নিজস্ব  প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা_উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের  সংঘর্ষে আলমগীর হোসেন আলম (১৯) নামে এক যুবকসহ ৩জন নিহত হয়েছেন এতে অন্তত পক্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ রবিবার ২৬ জানুয়ারি সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলমগীর বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ জের ধরে সকালে দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আলমগীর নামে একজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছেন। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category