শিরোনাম :
নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

নরসিংদীর মাধবদী থানাতে আসামিকে ছারিয়ে নিতে থানায় হামলা

Reporter Name / ১৪৭ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার-
নরসিংদীর মাধবদী থানাতে তেলবাহী ট্রাক ছিনতাইয়ের আসামিদের থানা থেকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে থানায় হামলা করেছে দুুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে নরসিংদী জেলার মাধবদী থানায় এ হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী, রূপগঞ্জ, আড়াইহাজার, পাঁচরুখী, পুরিন্দা, ছনপাড়া ও মাধবদী এলাকার বিভিন্ন স্থানে সড়কে প্রায়ই তেল ও মালবাহী ট্রাকে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। এ ঘটনায় গত রোববার মাধবদী থানার পুলিশ চারজন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। এ চারজন ছিনতাইকারীকে থানা থেকে ছাড়িয়ে নিতে তাদের লোকজন থানায় এসে ব্যর্থ হয়। পরে সন্ত্রাসীরা সোমবার বিকালে মাধবদী থানায় হামলা চালায়। এবং থানার দরজা জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে থানার জানালার গ্লাস ভেঙে যায়। তবে কোন পুলিশ সদস্য আহত হয়নি বলে জানান কর্তৃপক্ষ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. কলিমুল্লাহ সাংবাদিকদের বলেন, থানায় হামলার দুটি কারণ হতে পারে। এর একটি হলো আমাদের মাধবদী থানা পুলিশ ডাকাতি মামলার একটা ঘটনায় মাধবদী ও নরসিংদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করে। এ চারজনকে ছিনিয়ে নিতে এ হামলা হতে পারে। অথবা, রেজিস্ট্রেশন বিহীন একটিমোটরসাইকেল জব্দ করা হয়েছে, এটি নিয়ে যেতেও হামলা হতে পারে। যারা হামলা চালিয়েছে তারা স্থানীয়ই। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা বলা যাচ্ছে না। তবে বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category