শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অশ্লীলতার অভিযোগ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার নরসিংদীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, সাধুবাদ প্রকাশ; নিয়মের বাইরে মদ বিক্রি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নানার বাড়ির জমি নিয়ে বিরোধ: শিবপুরে বসতঘর ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের প্রতিবাদ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে নরসিংদী জেলা প্রশাসনের ‘রেস্টহাউজ’ দখলের চেষ্টা: সচেতন মহলের ক্ষোভ নরসিংদীতে মাদকের অভয়ারণ্য ‘পাট্টা’ স্পট: অপ্রাপ্তবয়স্ক ও শিক্ষার্থীদের ভিড়, নেপথ্যে ‘বরফ কলের রাব্বি ফেইসবুকে ভাইরাল যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি, এলাকায় তীব্র ক্ষোভ: গ্রেফতারের দাবি পলাশের ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে ফুঁসে উঠছে সাধারণ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শিবপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তকে পুলিশে সোপর্দ করলেন ইউপি চেয়ারম্যান

মোস্তাফিজুর রহমান মোস্তাক
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

​মোস্তাক আহমেদ নিজস্ব প্রতিবেদক, 

তারিখ: ১৮ মে, ২০২৬

​নরসিংদীর শিবপুর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

​পরবর্তীতে পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আটক করতে সক্ষম হন। পরে তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

​এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। খবর পাওয়ার পরপরই আমরা গ্রামবাসীকে সাথে নিয়ে অভিযুক্তকে ধরে ফেলি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে পুলিশে সোপর্দ করি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

​শিবপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর