বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অশ্লীলতার অভিযোগ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার নরসিংদীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, সাধুবাদ প্রকাশ; নিয়মের বাইরে মদ বিক্রি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নানার বাড়ির জমি নিয়ে বিরোধ: শিবপুরে বসতঘর ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের প্রতিবাদ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে নরসিংদী জেলা প্রশাসনের ‘রেস্টহাউজ’ দখলের চেষ্টা: সচেতন মহলের ক্ষোভ নরসিংদীতে মাদকের অভয়ারণ্য ‘পাট্টা’ স্পট: অপ্রাপ্তবয়স্ক ও শিক্ষার্থীদের ভিড়, নেপথ্যে ‘বরফ কলের রাব্বি ফেইসবুকে ভাইরাল যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি, এলাকায় তীব্র ক্ষোভ: গ্রেফতারের দাবি পলাশের ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে ফুঁসে উঠছে সাধারণ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নরসিংদীতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অশ্লীলতার অভিযোগ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা

Mostak Ahmed
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

​নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর নাগরিয়াকান্দী চরাঞ্চল ব্রিজ এলাকার ‘শখের হাড়ি’ রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টটির ভেতরে গোপন কক্ষ তৈরি করে অসামাজিক ও অশ্লীল কার্যকলাপ চালানোর অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
​অভিযানটির নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার।
​প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, নাগরিয়াকান্দী চরাঞ্চল ব্রিজ সংলগ্ন ‘শখের হাড়ি’ রেস্টুরেন্টটিতে খাবারের ব্যবসার আড়ালে তৈরি করা হয়েছে গোপন কক্ষ। সেখানে টাকার বিনিময়ে যুবক-যুবতীদের অনৈতিক ও অশ্লীল কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়া হতো। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়।
​অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করার ঘোষণা দেওয়া হয়।
​অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার সাংবাদিকদের জানান, “খাবারের হোটেলের আড়ালে যারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এলাকার পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে পর্যায়ক্রমে এই অঞ্চলের প্রতিটি রেস্টুরেন্টে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
​স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এই চরাঞ্চলকে অপরাধমুক্ত করতে দ্রুত বাকি রেস্টুরেন্টগুলোতেও অভিযানের দাবি জানিয়েছেন।ঋয


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর