সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুটিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারে সেবা গ্রহীতাদের প্রতিবাদ শিবপুরের পুটিয়া বাজারের দৃশ্যপট পরিবর্তন: ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন, স্বস্তিতে সাধারণ মানুষ ডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ: জাল জন্ম নিবন্ধনের অভিযোগ অস্বীকার, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নরসিংদীতে গ্রীন লাইফ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা, এক্স-রে কক্ষ সিলগালা শিবপুর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অশ্লীলতার অভিযোগ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার নরসিংদীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, সাধুবাদ প্রকাশ; নিয়মের বাইরে মদ বিক্রি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২

নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২

সাবিনা ইয়াসমিন
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক, সাবিনা ইয়াসমিন নরসিংদী:
নরসিংদীতে বিভাটেক (মিশুক) চালক সারোয়ার হোসেনকে গলা কেটে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া বিভাটেক গাড়ি ও ৪টি ব্যাটারি।
​গ্রেফতারকৃতরা হলেন— কিশোরগঞ্জ জেলার হারুয়া গ্রামের মো. আনোয়ার হোসেন (২৭) এবং নরসিংদীর বুদিয়ামারা এলাকার আশিক (২১)। গ্রেফতারকৃতদের মধ্যে আনোয়ার হোসেন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
​পুলিশ সূত্রে জানা যায়, নিহত সারোয়ার হোসেন (২২) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দগাতী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নরসিংদীর টাওয়াদী এলাকায় একটি ভাড়া বাসায় থেকে বিভাটেক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৩ জুন প্রতিদিনের মতো গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরবর্তীতে ১৫ জুন রাতে নরসিংদী মডেল থানার নজরপুর ইউনিয়নের চম্পকনগর এলাকায় মেঘনা শাখা নদীর বেরিবাঁধ সংলগ্ন একটি ঝোপের ভেতর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
​এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের দিকনির্দেশনায় তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সুনির্দিষ্ট বিশ্লেষণের ভিত্তিতে দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চালক সারোয়ারকে গলা কেটে হত্যা করে তার বিভাটেকটি ছিনতাইয়ের কথা অকপটে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর