বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নানার বাড়ির জমি নিয়ে বিরোধ: শিবপুরে বসতঘর ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের প্রতিবাদ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে নরসিংদী জেলা প্রশাসনের ‘রেস্টহাউজ’ দখলের চেষ্টা: সচেতন মহলের ক্ষোভ নরসিংদীতে মাদকের অভয়ারণ্য ‘পাট্টা’ স্পট: অপ্রাপ্তবয়স্ক ও শিক্ষার্থীদের ভিড়, নেপথ্যে ‘বরফ কলের রাব্বি ফেইসবুকে ভাইরাল যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি, এলাকায় তীব্র ক্ষোভ: গ্রেফতারের দাবি পলাশের ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে ফুঁসে উঠছে সাধারণ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নরসিংদীতে ১৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তানভীর গ্রেফতার শিবপুরে জুয়ার আসরে পুলিশের হানা: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেফতার ৫ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল ‘বাংলার ঈগল’ উন্মোচন

নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মাখন দাস

মোস্তাক আহমেদ
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

​মোস্তাক আহমেদ নিজস্ব প্রতিবেদক, 

নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মাখন দাস। বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

​বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন মাখন দাস। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই সম্মানজনক দায়িত্ব যেমন তার জন্য অত্যন্ত গৌরবের, তেমনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করার এটি একটি বড় সুযোগ।

​তিনি আরও বলেন,

​”বিদ্যালয়ের প্রতি আমার গভীর দায়বদ্ধতা ও ভালোবাসা রয়েছে। আমি অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এই নতুন দায়িত্ব পালন করার চেষ্টা করবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহাসিক বিদ্যাপীঠটি আরও সমৃদ্ধ এবং শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

 

​নতুন এই দায়িত্ব সুচারুভাবে পালনের লক্ষ্যে তিনি বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

​এদিকে মাখন দাস নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, তার দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও শৃঙ্খলায় আরও এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর