শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অশ্লীলতার অভিযোগ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার নরসিংদীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, সাধুবাদ প্রকাশ; নিয়মের বাইরে মদ বিক্রি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নানার বাড়ির জমি নিয়ে বিরোধ: শিবপুরে বসতঘর ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের প্রতিবাদ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে নরসিংদী জেলা প্রশাসনের ‘রেস্টহাউজ’ দখলের চেষ্টা: সচেতন মহলের ক্ষোভ নরসিংদীতে মাদকের অভয়ারণ্য ‘পাট্টা’ স্পট: অপ্রাপ্তবয়স্ক ও শিক্ষার্থীদের ভিড়, নেপথ্যে ‘বরফ কলের রাব্বি ফেইসবুকে ভাইরাল যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি, এলাকায় তীব্র ক্ষোভ: গ্রেফতারের দাবি পলাশের ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে ফুঁসে উঠছে সাধারণ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসআই পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ মোঃ ইউসুফ

Mostak Ahmed
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

​মোস্তাক আহমেদ নিজস্ব প্রতিবেদক, 

নরসিংদী জেলা পুলিশের এপ্রিল/২০২৬ মাসের কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইউসুফ। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাকে সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

​নরসিংদী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নরসিংদীর সুযোগ্য পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ আবদুল্লাহ-আল-ফারুক শ্রেষ্ঠ এসআই মোঃ ইউসুফ-এর হাতে এই সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

জানতে চাইলে শ্রেষ্ঠ এসআই মোঃ ইউসুফ বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এই গৌরব শুধু আমার একার নয়, এটি পাঁচদোনা ফাঁড়ির প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। নরসিংদী জেলাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে আমার এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।”

 

​পুরস্কার বিতরণকালে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

​পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ-আল-ফারুক সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর