শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অশ্লীলতার অভিযোগ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার নরসিংদীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, সাধুবাদ প্রকাশ; নিয়মের বাইরে মদ বিক্রি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নানার বাড়ির জমি নিয়ে বিরোধ: শিবপুরে বসতঘর ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের প্রতিবাদ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে নরসিংদী জেলা প্রশাসনের ‘রেস্টহাউজ’ দখলের চেষ্টা: সচেতন মহলের ক্ষোভ নরসিংদীতে মাদকের অভয়ারণ্য ‘পাট্টা’ স্পট: অপ্রাপ্তবয়স্ক ও শিক্ষার্থীদের ভিড়, নেপথ্যে ‘বরফ কলের রাব্বি ফেইসবুকে ভাইরাল যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি, এলাকায় তীব্র ক্ষোভ: গ্রেফতারের দাবি পলাশের ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে ফুঁসে উঠছে সাধারণ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

চলন্ত অটোরিকশা থেকে পড়ে রাজস্থলীতে স্কুলছাত্রী আহত, দ্রুত সুস্থতা কামনা

সুমন খান রাঙ্গামাটি
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে চলন্ত অটোরিকশা থেকে পড়ে সাফা আক্তার (১১) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত সাফা আক্তার রাজস্থলী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খানের কন্যা এবং বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

​আজ মঙ্গলবার (১৯ মে) সকালে বাঙ্গালহালিয়া বাজার সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশাযোগে বিদ্যালয়ে যাচ্ছিল সাফা। পথিমধ্যে বাঙ্গালহালিয়া বাজার সংলগ্ন সড়কে পৌঁছালে চলন্ত অটোরিকশা থেকে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসক ডা. মুনাফের কাছে নিয়ে যান।

​পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে সে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। এদিকে স্কুলছাত্রীর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী, শিক্ষক ও আত্মীয়-স্বজনদের মাঝে উদ্বেগ দেখা দেয়। স্থানীয়রা আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

​আহত শিক্ষার্থীর পিতা ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান বলেন, “হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি। স্থানীয় মানুষ তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আমার মেয়েকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমার মেয়ে যেন দ্রুত সুস্থ হয়ে আবার বিদ্যালয়ে ফিরতে পারে, সেজন্য আমি সকলের কাছে দোয়া চাই।”

​এদিকে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী জানান, প্রতিনিয়ত সড়কে থ্রি-হুইলার বা অটোরিকশায় কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। যানবাহনে চলাচলের সময় শিক্ষার্থী, অভিভাবক এবং চালকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর