মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ভেজাল মসলার রমরমা ব্যবসা: জনস্বাস্থ্য ঝুঁকিতে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মাখন দাস রাজস্থলীতে আরচ তালুকদারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা চলন্ত অটোরিকশা থেকে পড়ে রাজস্থলীতে স্কুলছাত্রী আহত, দ্রুত সুস্থতা কামনা শিবপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তকে পুলিশে সোপর্দ করলেন ইউপি চেয়ারম্যান নরসিংদীতে কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসআই পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ মোঃ ইউসুফ রাঙ্গামাটির রাজস্থলীতে মালামাল বোঝাই মিনি ট্রাক খাদে, অলৌকিকভাবে রক্ষা রাজস্থলীতে মারমা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা শিবপুরের ১০কেজি গাজা ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার।

শ্রীপুরে মহান মে দিবসে শ্রমিক সমাবেশ

Reporter Name
Update : মঙ্গলবার, ১ মে, ২০১৮

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার উড়াল সেতুর নিচে মঙ্গলবার বেলা ১১টায় মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ করেছে জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক ও পৌর শ্র্রমিকলীগ।

জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর পৌর শাখার সভাপতি লিটন ফকির ও সাধারণ সম্পাদক মাসুম আহমেদের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এড. জামিল হাসান দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ, সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, শ্রীপুর আঞ্চলিক শ্রমিকলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ। সভা শেষে একটি র‌্যালী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর