সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মাখন দাস রাজস্থলীতে আরচ তালুকদারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা চলন্ত অটোরিকশা থেকে পড়ে রাজস্থলীতে স্কুলছাত্রী আহত, দ্রুত সুস্থতা কামনা শিবপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তকে পুলিশে সোপর্দ করলেন ইউপি চেয়ারম্যান নরসিংদীতে কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসআই পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ মোঃ ইউসুফ রাঙ্গামাটির রাজস্থলীতে মালামাল বোঝাই মিনি ট্রাক খাদে, অলৌকিকভাবে রক্ষা রাজস্থলীতে মারমা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা শিবপুরের ১০কেজি গাজা ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার। একশ’র বেশি হ্রদ যে উদ্যানে

নরসিংদীতে কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার

মোস্তাফিজুর রহমান মোস্তাক
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মোস্তাক আহমেদ নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয়ের পক্ষ থেকে নরসিংদীতে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ মে নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকৃত পুলিশ সদস্যদের মনোনীত উত্তরাধিকারীদের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

​জানা গেছে, বিগত ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের ঈদ আনন্দ নিশ্চিত করতে এবং উৎসবের মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে আইজিপি মহোদয় এই বিশেষ আর্থিক সহায়তার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে এই অনুদান হস্তান্তর করা হয়।

​আর্থিক অনুদান প্রদানকালে পুলিশ সুপার মৃত পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

​অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর