বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিবপুরে জুয়ার আসরে পুলিশের হানা: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেফতার ৫ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল ‘বাংলার ঈগল’ উন্মোচন নরসিংদী রেলস্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত মা ও সন্তানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। শিবপুরে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেফতার ১ নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া মৃত্যুর আগেই মৃত্যু সনদ! তোপের মুখে নরসিংদী পৌরসভার সচিব মাহফুজুর নরসিংদীতে ভেজাল মসলার রমরমা ব্যবসা: জনস্বাস্থ্য ঝুঁকিতে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মাখন দাস রাজস্থলীতে আরচ তালুকদারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা চলন্ত অটোরিকশা থেকে পড়ে রাজস্থলীতে স্কুলছাত্রী আহত, দ্রুত সুস্থতা কামনা

রাঙ্গামাটির রাজস্থলীতে মালামাল বোঝাই মিনি ট্রাক খাদে, অলৌকিকভাবে রক্ষা

সুমন খান রাঙ্গামাটি
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ি পথ বেয়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেছে সীমান্ত সড়কের কাজে নিয়োজিত একটি মিনি ট্রাক। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

​আজ রবিবার সন্ধ্যা সাতটার দিকে রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া নামক স্থানের পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও চালক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রাজস্থলী সীমান্ত সড়কের নির্মাণ কাজের মালামাল বোঝাই করে মিনি ট্রাকটি রাজস্থলীর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে ওগাড়ী পাড়া এলাকার একটি খাড়া পাহাড়ি রাস্তায় ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে রাস্তার পাশে গভীর খাদে ছিটকে পড়ে।

​খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেলেও এবং ভেতরে থাকা মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও গাড়িতে থাকা চালক ও আরোহীরা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​দুর্ঘটনার বিষয়ে মিনি ট্রাকের চালক জানান, পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়িটি খাদ থেকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর