শিরোনাম :
শিবপুরের পুটিয়া বাজারের দৃশ্যপট পরিবর্তন: ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন, স্বস্তিতে সাধারণ মানুষ
-
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
নরসিংদী জেলার অন্যতম ও বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র শিবপুর উপজেলার পুটিয়া বাজারের উন্নয়নমূলক কাজ এখন দৃশ্যমান এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে। পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের বলিষ্ঠ নেতৃত্ব এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেনের নিবিড় তত্ত্বাবধানে বাজারটির সার্বিক চিত্র বদলে গেছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করে বাজারটিতে এখন শতভাগ উন্নয়নের ছোঁয়া লেগেছে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৪শে জুলাইয়ের আগে সাবেক চেয়ারম্যান খন্দকার এলিস আহমেদ থাকাকালীন বাজারে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন চোখে পড়েনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর ইউনিয়ন পরিষদের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে ও সমর্থনে বিল্লাল সরকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই পুটিয়া ইউনিয়নে এক ধরনের স্বস্তি ও গতিশীলতা ফিরে এসেছে।
উন্নয়নের বর্তমান চিত্র:
বাজারের সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের জন্য পূর্বে কোনো গণশৌচাগার বা টয়লেটের ব্যবস্থা ছিল না, যা একটি বড় সমস্যা ছিল। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সাধারণ জনগণের সুবিধার্থে বাজারে আধুনিক টয়লেট স্থাপন করেছেন। পাশাপাশি পুরো বাজারের জলবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বাজারের নিচু অংশগুলো মাটি ভরাট করে চলাচলের উপযোগী করেছেন, যা সরাসরি জনকল্যাণে ভূমিকা রাখছে। এছাড়া ইউনিয়ন পরিষদের পাশেই একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে, যা পূর্বে ছিল না। পরিষদের সদস্য ও সাধারণ ভোটারদের ন্যায্য দাবি কোনো স্বার্থ ছাড়াই একের পর এক বাস্তবায়ন করে চলেছেন তিনি।
ষড়যন্ত্রের অভিযোগ:
এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা গুজব রটানো হচ্ছে, যা অত্যন্ত মানহানিকর। তবে পুটিয়া ইউনিয়নবাসী এই ধরনের অপপ্রচারকে বুড়ো আঙুল দেখিয়ে একজন সৎ, কর্মঠ ও যোগ্য চেয়ারম্যান হিসেবে বিল্লাল সরকারকেই আগামী দিনেও নেতৃত্বে দেখতে চান।
প্রশাসনিক বক্তব্য:
সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “অতীতে ইউনিয়নে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, বর্তমান পরিষদের আমলে তার চেয়ে দ্বিগুণ উন্নয়ন সাধিত হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের লক্ষ্য এবং পরিকল্পনা হলো—সবাই মিলে পুটিয়া ইউনিয়ন পরিষদকে নরসিংদী জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ ও মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলা, ইনশাআল্লাহ।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন প্রশংসনীয় ও জনবান্ধব কাজের জন্য পুটিয়া ইউনিয়নের সাধারণ ভোটার ও ব্যবসায়ীরা তাকে আন্তরিক সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর






