রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অশ্লীলতার অভিযোগ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার নরসিংদীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, সাধুবাদ প্রকাশ; নিয়মের বাইরে মদ বিক্রি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নানার বাড়ির জমি নিয়ে বিরোধ: শিবপুরে বসতঘর ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের প্রতিবাদ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে নরসিংদী জেলা প্রশাসনের ‘রেস্টহাউজ’ দখলের চেষ্টা: সচেতন মহলের ক্ষোভ নরসিংদীতে মাদকের অভয়ারণ্য ‘পাট্টা’ স্পট: অপ্রাপ্তবয়স্ক ও শিক্ষার্থীদের ভিড়, নেপথ্যে ‘বরফ কলের রাব্বি ফেইসবুকে ভাইরাল যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি, এলাকায় তীব্র ক্ষোভ: গ্রেফতারের দাবি পলাশের ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে ফুঁসে উঠছে সাধারণ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নরসিংদী রেলস্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত মা ও সন্তানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।

Reporter Name
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মোস্তাক আহমেদ নিজস্ব প্রতিনিধ-

নরসিংদী জেলা প্রশাসক (ডিসি) জনাব ইসরাত জাহান কেয়া নিহত সাথী বেগমের স্বামী সুজন মিয়ার হাতে অনুদানের চেক তুলে দেন।

​উল্লেখ্য ঈদের আগের দিন নরসিংদী রেলস্টেশনে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম (২৭) এবং তাদের ১৮ মাস বয়সী শিশু সন্তান সাফওয়ান ওরফে হাসেন প্রাণ হারান। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

​অনুদানের চেক হস্তান্তরের সময় জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান কেয়া নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন। তিনি সুজন মিয়াকে সান্ত্বনা দিয়ে বলেন, “এই ক্ষতি অপূরণীয়, তবে জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে।” ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে ক্ষতিগ্রস্ত এই পরিবারটিকে সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন তিনি।

​এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর