বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অশ্লীলতার অভিযোগ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার নরসিংদীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, সাধুবাদ প্রকাশ; নিয়মের বাইরে মদ বিক্রি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নানার বাড়ির জমি নিয়ে বিরোধ: শিবপুরে বসতঘর ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের প্রতিবাদ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে নরসিংদী জেলা প্রশাসনের ‘রেস্টহাউজ’ দখলের চেষ্টা: সচেতন মহলের ক্ষোভ নরসিংদীতে মাদকের অভয়ারণ্য ‘পাট্টা’ স্পট: অপ্রাপ্তবয়স্ক ও শিক্ষার্থীদের ভিড়, নেপথ্যে ‘বরফ কলের রাব্বি ফেইসবুকে ভাইরাল যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি, এলাকায় তীব্র ক্ষোভ: গ্রেফতারের দাবি পলাশের ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে ফুঁসে উঠছে সাধারণ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:

নরসিংদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী রেলস্টেশন এলাকায় রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটা করতে বাজারে এসেছিলেন ওই মা ও ছেলে। বাজার শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে নরসিংদী রেলস্টেশনের রেললাইন পার হচ্ছিলেন তারা। এ সময় ঢাকা অভিমুখী দ্রুতগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়েই তারা এই দুর্ঘটনার শিকার হন।

​নিহতদের আকস্মিক ও এই হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি সুরতহাল প্রতিবেদন তৈরি ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর