শিরোনাম :
নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় মাধবদীতে তরুণীকে পিটিয়ে রক্তাক্ত ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া ,অভিযোগ ভুক্তভোগী পরিবারের নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে একজনকে জবাই করে হত্যা 

আশিকুর রহমান / ২৩০ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

 

 

আশিকুর রহমান :-

নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে প্রকাশ্য দিবালোকে হানিফ (২৪) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা আড়াই টার দিকে শহরের কাউরিয়া পাড়া ঈদগাঁ গেইটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক শহরের চৌয়ালা এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে।
স্থানীয় ও একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে নিহত হানিফ কাউরিয়া পাড়ার ঈদগাঁ সামনে এসে পৌঁচ্ছালে আগে থেকে উৎপেতে থাকা তারই মামাতো ভাই নাঈম ও নাদিম শত শত লোকের সামনে চাইনিজ কুড়াল দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে কোনো প্রকার বাঁধা ছাড়াই বীরদর্পে পালিয়ে যায়। হত্যার সাথে সম্পৃক্ত নাঈম ও নাদিম একই এলাকার মৃত হাবিব উল্লাহর সন্তান বলে জানা যায়। গত তিন মাস আগে নিহত হানিফ তার মামা মোঃ হাবিব উল্লাহকে হত্যা করেছিল বলে জানা যায়। ঘাতক নাঈম ও নাদিম নিহত হানিফের মামাতো ভাই। পিতৃহত্যার প্রতিশোধ নিতেই এমন হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও ডিবি ঘটনাস্থলে ছুটে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category