বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নানার বাড়ির জমি নিয়ে বিরোধ: শিবপুরে বসতঘর ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের প্রতিবাদ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে নরসিংদী জেলা প্রশাসনের ‘রেস্টহাউজ’ দখলের চেষ্টা: সচেতন মহলের ক্ষোভ নরসিংদীতে মাদকের অভয়ারণ্য ‘পাট্টা’ স্পট: অপ্রাপ্তবয়স্ক ও শিক্ষার্থীদের ভিড়, নেপথ্যে ‘বরফ কলের রাব্বি ফেইসবুকে ভাইরাল যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি, এলাকায় তীব্র ক্ষোভ: গ্রেফতারের দাবি পলাশের ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে ফুঁসে উঠছে সাধারণ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নরসিংদীতে ১৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তানভীর গ্রেফতার শিবপুরে জুয়ার আসরে পুলিশের হানা: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেফতার ৫ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল ‘বাংলার ঈগল’ উন্মোচন

মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা

Mostak Ahmed
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

​মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র মাধবদী শহরের “রয়েল আবাসিক হোটেল” এর সুনাম ক্ষুণ্ণ করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের কড়া নির্দেশনা মেনে সম্পূর্ণ বৈধ ও সুষ্ঠু উপায়ে ব্যবসা পরিচালনা করলেও একটি স্বার্থান্বেষী মহল হোটেলটির নামে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছে হোটেল কর্তৃপক্ষ।
​সরেজমিনে জানা যায়, এশিয়ার বিখ্যাত কাপড়ের হাট শেখ রাসেল বাবুরহাটের কারণে নরসিংদীর প্রাণকেন্দ্র মাধবদী শহরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা আসেন। দূর-দূরান্ত থেকে আসা এসব কাপড় ব্যবসায়ী, চাকুরিজীবী, ব্যাচেলর ও স্বামী-স্ত্রীসহ নানা পেশার মানুষ নিরাপদ রাত্রি যাপনের জন্য মাধবদীর রয়েল আবাসিক হোটেলটিকে বেছে নেন।
​হোটেল ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান, “আমাদের হোটেলে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হয় না। হোটেলের নিয়মাবলী অত্যন্ত কঠোর। দূর থেকে কোনো স্বামী-স্ত্রী আমাদের হোটেলে রাত্রি যাপনের জন্য এলে, আমরা তাদের প্রয়োজনীয় ও সঠিক কাগজপত্র এবং পরিচয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করি। কাগজপত্র সঠিক ও বৈধ প্রমাণিত হলেই কেবল তাদের রুম বুঝিয়ে দেওয়া হয়, অন্যথায় আমরা কাউকে রুমে উঠতে দেই না। প্রশাসনের সকল নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করে আসছি।”
​তিনি আরও বলেন, “এখানে ব্যাচেলর থেকে শুরু করে ফ্যামিলির জন্য অত্যন্ত নিরাপদ ও চমৎকার পরিবেশে রুম ভাড়া দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, কিছু কুচক্রী মহল আমাদের ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আমাদের হোটেলের নাম ভাঙিয়ে মিডিয়াসহ বিভিন্ন জায়গায় মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। আমরা এই উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
​হোটেলটির সুনাম ও নিরাপত্তা বজায় রাখতে এবং এই কুচক্রী মহলের ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছে রয়েল আবাসিক হোটেল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর