সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুটিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারে সেবা গ্রহীতাদের প্রতিবাদ শিবপুরের পুটিয়া বাজারের দৃশ্যপট পরিবর্তন: ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন, স্বস্তিতে সাধারণ মানুষ ডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ: জাল জন্ম নিবন্ধনের অভিযোগ অস্বীকার, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নরসিংদীতে গ্রীন লাইফ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা, এক্স-রে কক্ষ সিলগালা শিবপুর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অশ্লীলতার অভিযোগ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার নরসিংদীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, সাধুবাদ প্রকাশ; নিয়মের বাইরে মদ বিক্রি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২

ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদল নেতা’, তিনজনের পদত্যাগ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

ঢাকা উত্তর মহানগরের ছাত্রলীগের মোহাম্মদপুর থানা কমিটি ঘোষণা আর তিন নেতার পদত্যাগ-দুটোই ঘটল প্রায় একই সময়ে।

যাকে আট সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে, রাজনীতিতে তার যথেষ্ট অভিজ্ঞতা না থাকা আর সাধারণ সম্পাদকের ছাত্রদল সম্পৃক্ততার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আট সদস্যের মোহাম্মদ থানা কমিটির ঘোষণা দেন সোমবার রাতে। আর কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেন নতুন কমিটির সহসভাপতি শাকিল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক অনিক ও সাংগঠনিক সম্পাদক প্রতীক হাসান শুভ।

এক বছরের জন্য অনুমোদিত কমিটির তিনজন সরে দাঁড়ানো নিয়ে সংগঠনের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।