শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফেইসবুকে ভাইরাল যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি, এলাকায় তীব্র ক্ষোভ: গ্রেফতারের দাবি পলাশের ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে ফুঁসে উঠছে সাধারণ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নরসিংদীতে ১৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তানভীর গ্রেফতার শিবপুরে জুয়ার আসরে পুলিশের হানা: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেফতার ৫ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল ‘বাংলার ঈগল’ উন্মোচন নরসিংদী রেলস্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত মা ও সন্তানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। শিবপুরে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেফতার ১ নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া মৃত্যুর আগেই মৃত্যু সনদ! তোপের মুখে নরসিংদী পৌরসভার সচিব মাহফুজুর নরসিংদীতে ভেজাল মসলার রমরমা ব্যবসা: জনস্বাস্থ্য ঝুঁকিতে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নরসিংদীতে ১৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তানভীর গ্রেফতার

Mostak Ahmed
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:

নরসিংদী সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তানভীর ভূইয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর থানাধীন বাসাইল এলাকার চক্ষু হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ী তানভীরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার ৫ শত ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তানভীর ভূইয়া নরসিংদীর শিবপুর থানার গাসিরদিয়া গ্রামের নাঈম ভূইয়ার ছেলে। তার মায়ের নাম নাছিমা বেগম।

​নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে সে থানা হাজতে আটকে রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর