রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবপুরে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেফতার ১ নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া মৃত্যুর আগেই মৃত্যু সনদ! তোপের মুখে নরসিংদী পৌরসভার সচিব মাহফুজুর নরসিংদীতে ভেজাল মসলার রমরমা ব্যবসা: জনস্বাস্থ্য ঝুঁকিতে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মাখন দাস রাজস্থলীতে আরচ তালুকদারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা চলন্ত অটোরিকশা থেকে পড়ে রাজস্থলীতে স্কুলছাত্রী আহত, দ্রুত সুস্থতা কামনা শিবপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তকে পুলিশে সোপর্দ করলেন ইউপি চেয়ারম্যান নরসিংদীতে কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসআই পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ মোঃ ইউসুফ

শিবপুরে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেফতার ১

Mostak Ahmed
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে গাছ থেকে বেশি করে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জজ মিয়াকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

​গত শুক্রবার (২৯ মে) উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

​গ্রেফতারকৃত জজ মিয়া উপজেলার পুটিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশীর গাছ থেকে আম কুড়াতে যায়। এ সময় অভিযুক্ত জজ মিয়া শিশুটিকে বেশি করে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় আলামিনের একটি অটো চার্জিং গ্যারেজের ভেতর নিয়ে যায়। সেখানে গ্যারেজের ভেতরের একটি চৌকিতে বসিয়ে জজ মিয়া শিশুটির ওপর যৌন নিপীড়ন চালায়। একপর্যায়ে শিশুটি কৌশলে পানি পানের কথা বলে সেখান থেকে বের হয়ে নিজ বাড়িতে চলে আসে। বাড়িতে এসে কান্নাকাটি করতে করতে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্ত জজ মিয়াকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী শিশুর মায়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর