বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবপুরে জুয়ার আসরে পুলিশের হানা: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেফতার ৫ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল ‘বাংলার ঈগল’ উন্মোচন নরসিংদী রেলস্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত মা ও সন্তানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। শিবপুরে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেফতার ১ নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া মৃত্যুর আগেই মৃত্যু সনদ! তোপের মুখে নরসিংদী পৌরসভার সচিব মাহফুজুর নরসিংদীতে ভেজাল মসলার রমরমা ব্যবসা: জনস্বাস্থ্য ঝুঁকিতে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মাখন দাস রাজস্থলীতে আরচ তালুকদারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা চলন্ত অটোরিকশা থেকে পড়ে রাজস্থলীতে স্কুলছাত্রী আহত, দ্রুত সুস্থতা কামনা

ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘ভুবন মাঝি’

Reporter Name
Update : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

বাংলাদেশের সিনেমার জন্য ভারতের দুয়ার সবসময় খোলা থাকে না। অবশ্য তেমন সাড়া জাগানো সিনেমাও ঢালিউডে বিরল। সেই বিরল সিনেমার মাঝে অন্যতম ‘ভুবন মাঝি’। অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার পরমব্রত চট্টোপাধ্যায়। ভারতের সেন্সর বোর্ড থেকে এই ছাড়পত্র পেয়েছে ছবিটি। যে কারণে এখন সিনেমাটি বাণিজ্যিকভাবে প্রেক্ষাগৃহে প্রদর্শনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না।

সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি বাংলাদেশে মুক্তি পায় ২০১৭ সালের ৩ মার্চ। গত এক বছরে সাতটি আন্তর্জাতিক উৎসব ঘুরে মোট চারটি মহাদেশের ১৯টি দেশে প্রদর্শিত হয়। তবে ভারতে কবে ছবিটি সিনেমা হলে প্রদর্শিত হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। এ ছবির পরিচালক ফাখরুল আরেফিন খান। সঙ্গীত পরিচালনা করেছিলেন ওপার বাংলার প্রয়াত লোকসংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ছবিটি তার নামেই উৎসর্গ করা হয়েছে।

স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা পরবর্তী ৪৩ বছরের গল্প, বিদ্রোহ, মানবিকতা, প্রেম, ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি এসবই ‘ভুবন মাঝি’র বিষয়বস্তু। এই ছবিতে দেখানো হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এক বাউল মনোভাবাপন্ন যুবকের কথা। রবীন্দ্র-নজরুল-লালনে মজে থাকা থিয়েটার পাগল যুবক নহির সাঁই, রাজনীতির পালাবদলে যুদ্ধ-বাস্তবতায় দেশের স্বাধীনতার পাশাপাশি নিজেকে খোঁজার যুদ্ধই এখানে মুখ্য।

এই ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী অপর্ণা ঘোষ। কাজী নওশাবা আহমেদ, মাজনুন মিজান, মামুনুর রশিদের মতো খ্যাতিমান অভিনেতারা এতে কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর