নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসআই পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ মোঃ ইউসুফ
মোস্তাক আহমেদ নিজস্ব প্রতিবেদক,
নরসিংদী জেলা পুলিশের এপ্রিল/২০২৬ মাসের কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইউসুফ। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাকে সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
নরসিংদী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নরসিংদীর সুযোগ্য পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ আবদুল্লাহ-আল-ফারুক শ্রেষ্ঠ এসআই মোঃ ইউসুফ-এর হাতে এই সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
জানতে চাইলে শ্রেষ্ঠ এসআই মোঃ ইউসুফ বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এই গৌরব শুধু আমার একার নয়, এটি পাঁচদোনা ফাঁড়ির প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। নরসিংদী জেলাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে আমার এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।”
পুরস্কার বিতরণকালে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ-আল-ফারুক সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা প্রদান করেন।






