শিরোনাম :
শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকতা, উপস্থাপনা ও অভিনয়ে সমান পারদর্শী রাজিবুল হক রনি নিজস্ব প্রতিবেদক নরসিংদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত। এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নরসিংদীর শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন, আসাদ সভাপতি, মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত নরসিংদী ১সদর আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল। সাংবাদিকদের সাথে মতবিনিময়।
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি বিএমএসএফ,র প্রতিবাদ

আশিকুর রহমান / ৮৫ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক-

নরসিংদীর রায়পুরার সীমানা জটিলতার কারণে “রায়পুরার চাঁনপুর ইউপি নির্বাচন ১৪ বছর ধরে স্থগিত” শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক প্রনয় ভৌমিককে হত্যার হুমকি দেয় স্থানীয় অজ্ঞাত ব্যক্তিরা। সাংবাদিক প্রনয় ভৌমিক দৈনিক যুগান্তর এর রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং রায়পুরা প্রেসক্লাবের সদস্য।
এ ব্যাপারে শনিবার (৩০ আগষ্ট) সাংবাদিক প্রনয় ভৌমিক বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার জিডি নম্বর- ১৬৪২।
জানা যায়, গত ১৯ আগষ্ট ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যুগান্তর পত্রিকায় ” সীমানা জটিলতা, রায়পুরার চাঁনপুর ইউপি নির্বাচন ১৪ বছর ধরে স্থগিত শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে স্থানীয় অজ্ঞাতরা ক্ষুদ্ধ হয়ে সাংবাদিক প্রনয় ভৌমিককে বিভিন্নভাবে অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনার পর তিনি স্থানীয় সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অবগত করেন। পরে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নরসিংদী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছি সাংবাদিক নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category