সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ: জাল জন্ম নিবন্ধনের অভিযোগ অস্বীকার, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নরসিংদীতে গ্রীন লাইফ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা, এক্স-রে কক্ষ সিলগালা শিবপুর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অশ্লীলতার অভিযোগ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার নরসিংদীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, সাধুবাদ প্রকাশ; নিয়মের বাইরে মদ বিক্রি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নানার বাড়ির জমি নিয়ে বিরোধ: শিবপুরে বসতঘর ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের প্রতিবাদ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে নরসিংদী জেলা প্রশাসনের ‘রেস্টহাউজ’ দখলের চেষ্টা: সচেতন মহলের ক্ষোভ

শিবপুরে জুয়ার আসরে পুলিশের হানা: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেফতার ৫

Mostak Ahmed
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মোস্তাক আহমেদ নিজস্ব প্রতিবেদক, 

নরসিংদীর শিবপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে জুয়া খেলার অপরাধে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গতকাল ৫ জুন বিকেলে শিবপুর থানাধীন আড়ালী গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মো: আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল আড়ালী গ্রামের মো: জামানের বসতঘরে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৫ জুয়াড়িকে আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— মো: জামান (৪০), আব্দুল ওহাব (৩৮), মো: জাহাঙ্গীর (৩০), মো: সজিব (৪০) এবং মো: সবুজ (৪৫)। এ সময় জুয়া খেলার বোর্ড থেকে নগদ ১,২২,৫০০/- টাকা, ৩ প্যাকেট তাস এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি কম্বল জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে জুয়া খেলার কথা স্বীকার করেছে। এই ঘটনায় শিবপুর মডেল থানায় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় একটি নন-এফআইআর প্রসিকিউশন মামলা (নম্বর- ৯৭/২০২৬) দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

​শিবপুর মডেল থানা পুলিশ জানায়, এলাকায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর