শিরোনাম :
নরসিংদীতে ২২তম জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন,ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত,  সভাপতি এম এ আউয়াল,সম্পাদক সজল ভূঁইয়া । পলাশ থানা পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক ফখরুলের মায়ের শোকসভা ও মিলাদ মাহফিলে অংশ নিলেন- মেয়র প্রত্যাশী- ভিপি ‘খবিরুল’ সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র শিবপুরে শিক্ষকের দুই পায়ের রগ কর্তন করে হত্যার ঘটনায় জড়িত স্বপন ও কিরন কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকতা, উপস্থাপনা ও অভিনয়ে সমান পারদর্শী রাজিবুল হক রনি নিজস্ব প্রতিবেদক নরসিংদীর পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত।
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নরসিংদীর প্রাণকেন্দ্র মাধবদী বাজারে অগ্নিকাণ্ডে ঘটনায় কোটি কোটি টাকার মালামাল পুড়ে ছাই

Reporter Name / ২৩৩ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,
নরসিংদীর প্রাণকেন্দ্র মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে চিড়া মুড়ি ও স্বর্ণপট্টি এলাকার প্রায় শতাধিক দোকান। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে মাধবদী বড় মসজিদ থেকে মাইকিং করার পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই আগুন বাজারের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিস স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টা চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে।
মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রায়হান আহমেদ জানান, ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ইউনিট যুক্ত হয়। আগুনে মুদি, খাদ্যপণ্য ও স্বর্ণালংকারের দোকানসহ শতাধিক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু বলা না গেলেও, তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা এমন ভয়াবহ ঘটনায় আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category