সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ: জাল জন্ম নিবন্ধনের অভিযোগ অস্বীকার, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নরসিংদীতে গ্রীন লাইফ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা, এক্স-রে কক্ষ সিলগালা শিবপুর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অশ্লীলতার অভিযোগ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার নরসিংদীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, সাধুবাদ প্রকাশ; নিয়মের বাইরে মদ বিক্রি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ মাধবদীর রয়েল আবাসিক হোটেলের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের সুদৃষ্টি কামনা নরসিংদীতে বিভাটেক চালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নানার বাড়ির জমি নিয়ে বিরোধ: শিবপুরে বসতঘর ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের প্রতিবাদ বিজ্ঞ আদালতের রায় উপেক্ষা করে নরসিংদী জেলা প্রশাসনের ‘রেস্টহাউজ’ দখলের চেষ্টা: সচেতন মহলের ক্ষোভ

নরসিংদীতে ১৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তানভীর গ্রেফতার

Mostak Ahmed
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:

নরসিংদী সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তানভীর ভূইয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর থানাধীন বাসাইল এলাকার চক্ষু হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ী তানভীরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার ৫ শত ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তানভীর ভূইয়া নরসিংদীর শিবপুর থানার গাসিরদিয়া গ্রামের নাঈম ভূইয়ার ছেলে। তার মায়ের নাম নাছিমা বেগম।

​নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে সে থানা হাজতে আটকে রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর